জয় বাংলা ঐক্য পরিষদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে শাহাদাৎ


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৪৯ পিএম, ২০২১-০৪-২২

জয় বাংলা ঐক্য পরিষদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে শাহাদাৎ

জয় বাংলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদে  মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছে বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহাদাৎ হোসেন।

বৃহস্পতিবার জয় বাংলা ঐক্য পরিষদের কেন্দ্র্রীয় নির্বাহী সংসদের চেয়ারম্যান ও সভাপতি জিলানী রহমান ও সাধারন সম্পাদক আব্দুর রহমানের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,জয় বাংলা ঐক্য পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক মহান মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়নের লক্ষে জাতীর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নীতি আদর্শকে মর্যাদার সাথে প্রতিষ্ঠিত ও জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষে জয় বাংলা ঐক্য পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে ্আপনাকে মনোনয়ন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহাদাৎ হোসেন জয় বাংলা ঐক্য পরিষদের কেন্দ্র্রীয় নির্বাহী সংসদের চেয়ারম্যান ও সভাপতি জিলানী রহমান ও সাধারন সম্পাদক আব্দুর রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করে জানান,নিষ্ঠা,পরিশ্রম ও কর্ম দিয়ে সংগঠনের নীতি আদর্শ মেনে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষে দায়িত্ব পালনে অনড় থাকবো।